ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

৪ হাজার কোটি রুপির মালিক সোনমের স্বামী

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ৩৯তম জন্মদিন (৯ জুন) উদযাপন করেন। ‘সাওয়ারিয়া’র হাত ধরে ক্যারিয়ার শুরু করা অনিল কন্যা এখন সংসার নিয়ে বেশি ব্যস্ত। ছেলে বায়ুর জন্মের পর তাকে ঘিরেই সোনমের গোটা জগত। এর মাঝে ৩৯তম জন্মদিনটা দুর্দান্ত কাটল নায়িকার। বউয়ের বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলতে সূদূর স্কটল্যান্ডে সোনমের বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন আনন্দ আহুজা।

সেই ঝলক শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোনম। স্কটল্যান্ডে কাটানো সুন্দর দিনযাপনের ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

নিজের পোস্টে সোনম বলেন, ‘আনন্দ তুমি আমার গোটা হৃদয়। বায়ুর সঙ্গে আমরা যে স্মৃতিগুলো যাপন করছি, সেগুলো সবচেয়ে বেশি স্পেশ্যাল। রিয়া, তুই পৃথিবীর সেরা সারপ্রাইজগুলো প্ল্যান করিস। আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে লাকি বোন …’। নিজের পোস্টে বাবা-মা, শ্বশুর-শাশুড়িকেও ধন্যবাদ জানাতে ভোলেননি সোনম।

ভারতের সবচেয়ে বড় এক্সপোর্ট কোম্পানি Shahi Export House-র ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন সোনমের বর। অক্ষয়, সালমানদের থেকে অনেক বেশি ধন-সম্পত্তির মালিক আনন্দ। জানা যায়, এই মুহূর্তে আনন্দের সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০০ কোটি রুপি। অন্যদিকে মাত্র ১২ কোটি টাকার মালিক সোনম নিজে।

২০১৮ সালে ভালোবাসে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। দিল্লিতে আনন্দের যে রাজকীয় প্রাসাদ রয়েছে তার মূল্যই ১৮০ কোটির আশেপাশে।

যদিও বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনেই বেশি সময় কাটে সোনমের। ব্যবসার সূত্রে রানির দেশেই থাকেন আনন্দ। বিয়ের চার বছরের মাথায় তাঁদের কোল আলো করে এসেছে পুত্র সন্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

৪ হাজার কোটি রুপির মালিক সোনমের স্বামী

আপডেট সময় ১২:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪