ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বিচ্ছেদের পর ফের জুটি বাঁধছেন তাহসান-মিথিলা

একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’

তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই কম কাজ করি। তাই কাজ করাটাই মিস করি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বিচ্ছেদের পর ফের জুটি বাঁধছেন তাহসান-মিথিলা

আপডেট সময় ১০:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪