ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

‘রিভেঞ্জ’ নিয়ে ঈদে আসছেন বুবলী

সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেন এ নায়িকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। গত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলীর চার সিনেমা।

এগুলো হচ্ছে-‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। ক্যারিয়ার গ্রাফে দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। বরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলেই রেখেছেন এ নায়িকা। তবে এবার কিছুটা অনিশ্চয়তায় ছিলেন বুবলী ও তার ভক্তরা। এবারও বুবলীর ‘জংলী’ ও ‘রিভেঞ্জ’ নামে দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল।

সিয়ামের সঙ্গে জুটি বেঁধে এ ঈদে মাঠে লড়াই করার টার্গেটেই নির্মাণ কাজ চলছিল সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই পরিচালক ঘোষণা দেন ঈদে ‘জংলী’ মুক্তি পাচ্ছে না। তাতেই হতাশ হয়ে পড়েন বুবলী ভক্তরা। এদিকে এবারের ঈদে তার অন্য একটি সিনেমা মুক্তির আভাস দেওয়া হয়েছে আগেই। জিয়াউল রোশানের সঙ্গে জুটি বেঁধে বুবলী কাজ করেছেন ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমায়।

এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পরিচালক। এরইমধ্যে পেয়েছেন সেন্সর সনদ। অবশ্য এর আগেও এ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছে সংশ্লিষ্টরা। তবে এবারের ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

‘রিভেঞ্জ’ নিয়ে ঈদে আসছেন বুবলী

আপডেট সময় ১১:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪