ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবে বিএনপির কেন্দ্রীয় দল

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপি। আগামী বুধবার দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পটুয়াখালী যাবে।

এই লক্ষ্যে রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে পটুয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানায় বিএনপি।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

বিবৃতিতে বলা হয়, আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের লক্ষ্যে রোববার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতারা আগামী বুধবার উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এতে বলা হয়, সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবে বিএনপির কেন্দ্রীয় দল

আপডেট সময় ০৯:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪