ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা

আলাদিনের চেরাগ’ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই: প্রতিমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ থেকে ‘আলাদিনের চেরাগ’ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী রোববার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে বিকালে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের বসবাস করতে হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই ‘আলাদিনের চেরাগ’ ছাড়া। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে নদীভাঙন এলাকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি। অতীতে কোনো সরকার কিন্তু কোনো কাজ করেনি।

এর আগে দুপুরে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গবা ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।

পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রাম ত্যাগ করেন।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও সুধী সমাবেশে বক্তব্য দেন। ..

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আলাদিনের চেরাগ’ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪