ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছিনতাইয়ে বাধা, হিজড়াদের ছোড়া ইটে চোখ হারালেন এসআই

ছিনতাইয়ে বাধা দেওয়ায় হিজড়াদের ছোড়া ইটে গুরুতর আহত হয়ে চোখ হারিয়েছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ। তাকে গুরুতর অবস্থায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবাগ এলাকায় বৃহস্পতিবার রাতের এ ঘটনায় চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন তানিয়া, তন্বি, কেয়া ও সাথী।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া যুগান্তরকে বলেন, এসআই মোজাহিদসহ রমনা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে পরিবাগ এলাকায় টহল ডিউটি করছিল। রাত অনুমান ৩টার দিকে হিজড়াদের একটি দল ওই এলাকার রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করে। সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা তাদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া একটি ইট এসে এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে তার চশমার কাচ ভেঙে চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়াও তিনি মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। তার চোখের অপারেশন হয়েছে। আরও একটি অপারেশন লাগবে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি রাতে পরিবাগ ফুটওভার ব্রিজের আশপাশ, রমনা পার্ক এলাকা এবং পান্থকুঞ্জ এলাকা রীতিমতো হিজড়াদের দখলে চলে যায়। তারা রাতের পথচারী, রিকশা আরোহী, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের অনৈতিক কাজের প্রস্তাব দেয়। কেউ তাদের ডাকে সাড়া দিলে তাকে নির্জন স্থানে নিয়ে সর্বস্ব কেড়ে নেয়। এছাড়া সুযোগ বুঝে রাস্তায় লোকজনকে জিম্মি করে মোবাইল ফোন ও অর্থকড়ি ছিনিয়ে নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

ছিনতাইয়ে বাধা, হিজড়াদের ছোড়া ইটে চোখ হারালেন এসআই

আপডেট সময় ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪