ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ফের ডিপফেকের শিকার রাশমিকা!

দক্ষিণের এসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ফের ডিপফেকের শিকার হয়েছেন তিনি। লিফট গার্লের পর এবার ঝরনার নিচে লাল বিকিনি পরে দাঁড়িয়ে পোজ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যার সঙ্গে রশমিকার ছবির মিল নিয়েও দাবি করা হচ্ছে। যদিও বিষয়টি সত্যি নয়, ভিডিওতে অন্য মহিলার মুখের উপর তার ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

তবে এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেন নি রাশমিকা। সম্প্রতি কলম্বিয়ার মডেল ও কন্টেন্ট ক্রিয়েটার ড্যানিয়েলা ভিলারিয়াল একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে তাকে এক ঝরনার সামনে বিকিনি পরে নানা রকমের পোজ দিতে দেখা যায়। সেই ভিডিওতে রাশমিকার ছবি বসিয়ে দেওয়া হয়েছিল।

গত বছর অভিনেত্রী রাশমিকার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। পরবর্তীতে মানুষ বিশ্বাস করতে শুরু করে সেই ভিডিও সত্যিই অভিনেত্রী রাশ্মিকার। কিন্তু ভিডিওটি ছিল ব্রিটেনের এক প্রভাবশালী নারী জরা প্যাটেলের।

কিছুদিন ধরেই রাশমিকা ও বিজয় ডেটিং করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে গুঞ্জন উঠেছে। যদিও তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব রয়েছে, তবে তারা কখনোই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি।

চলতি বছরের এপ্রিলে আবুধাবিতে রাশমিকা মান্দানার জন্মদিন তারা একসঙ্গে উদযাপন করেছেন বলে জানা গিয়েছে। তবে নেটিজেনরা এমনটাও লক্ষ্য করেছে যে বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও রাশমিকা নিজেও শেয়ার করেছেন।

উল্লেখ্য, অভিনেত্রীকে বর্তমানে ‘পুষ্পা ২’-এ দেখা যাবে। ইতোমধ্যে এই সিনেমায় তার লুকও প্রকাশ্যে এসেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিলকে। অমিতাভ বচ্চন-অভিনীত ‘গুডবাই’-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রাশমিকা এবং তারপর ‘মিশন মজনু’তে দেখা গিয়েছিল তাকে। তেলুগু এবং কন্নড়েও প্রচুর ছবিতে কাজ করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ফের ডিপফেকের শিকার রাশমিকা!

আপডেট সময় ১১:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪