ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাম বদলে সেন্সর পেল পূজা চেরির সিনেমা

পূজা চেরী অভিনীত ‘নাকফুল’ সিনেমার নাম বদলে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নতুন নাম ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।

সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।

সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাম বদলে সেন্সর পেল পূজা চেরির সিনেমা

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪