ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

স্বামীর বিষপান, পাশেই দাঁড়িয়ে ছিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী

গাজীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়া মানতে না পেরে অভিমানে ইঁদুর মারার বিষপান করে শ্রী বাবু লাল সরকার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষপানের সময় তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন মৃতের স্বজনরা।

বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার মনিপুর কাতলামারা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শ্রী বাবু লাল সরকার স্থানীয় শ্রী বাসান চন্দ্র সরকারের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় তার খালাতো ভাইয়ের কামারের দোকানে কাজ করতেন।

মৃত শ্রী বাবু লাল সরকারের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তার স্ত্রী (১৭) দীর্ঘদিন ধরে একটি ছেলের সঙ্গে পরকীয়া করে আসছেন। এ বিষয় নিয়ে প্রায়ই তাদের সংসারে ঝগড়াঝাঁটি হতো। বুধবার রাতে দোকান থেকে কাজ শেষ করে বাসায় আসেন। আসার কিছুক্ষণ পরেই ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে থাকলেও বাঁচানোর কোনো চেষ্টাই করেননি বলে অভিযোগ নিহতের পরিবারের। পরে স্থানীয়রা দেখার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, চোখের সামনে মারা যেতে দেখেও হত্যার উদ্দেশ্যে শ্রী বাবু লাল সরকারকে বাঁচানোর কোনো চেষ্টাই করেননি তার স্ত্রী।

এ বিষয়ে তার স্ত্রী বলেন, মোবাইল ফোনে রং নাম্বারে একটি ছেলের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়। এসব বিষয়াদি নিয়ে প্রায়ই আমাদের সংসারে ঝগড়া হতো। ওই দিন আমি ঘরে ঘুমিয়েছিলাম। ঘুমের মাঝে তার চিৎকারের আওয়াজ শুনে তার কাছে গিয়ে শরীরে হাত দিয়ে দেখি হাত-পা ঠাণ্ডা হয়ে গেছে। এরপর আমি পাশে দাঁড়িয়ে থাকলেও কিছুই বলতে পারিনি।

জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

স্বামীর বিষপান, পাশেই দাঁড়িয়ে ছিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী

আপডেট সময় ১২:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪