ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বলিউডেও অভিষেক হয়েছে তার। তবে ক্যারিয়ার ও বিয়ে নিয়ে কি ভাবছেন? এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জয়া, সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী।

তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ দেখানটা স্বাভাবিক বিষয়। জয়া আহসানের বিয়ে নিয়ে তার ভক্তদের নানান প্রশ্ন আছে। অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হয়ে যাব। তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।

বিয়ের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই।

জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে জয়া বলেন, পরিবার মানে তো শুধু স্বামী আর স্ত্রী নয়। পরিবারে আরও অনেকেই থাকেন। আমার পরিবারে মা আছেন, আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন, আমার চারপেয়ে পশু আছে। সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি উপভোগ করি।

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতা বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ডিয়ার মা’। বৃহস্পতিবার (২২ মে) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

আপডেট সময় ১১:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪