ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার রাতে দিকে শহরে ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন (৪৫), শহরের শকুনি এলাকার পান্নু মুনশির ছেলে মুন্না মুনশি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের সময় ডিসি ব্রিজ এলাকায় এক ইজিবাইক চালক ফোনে জোরে কথা বলতে বলতে ইজিবাইক চালাচ্ছিলেন। এ সময় কলেজ রোড এলাকার ইয়াসিন হোসেন, বাবু, তানভীর হোসেন ও মো. সজীব দুটি মোটরসাইকেলযোগে এসে ওই ইজিবাইক চালককে তার ইজিবাইকটি নিয়ে মূল সড়ক থেকে সরে যেতে বলেন। এ নিয়ে ওই ইজিবাইকে থাকা চালক ও যাত্রী মো. জাহিদের সঙ্গে মোটরসাইকেলআরোহী কিশোরদের কথা কাটাকাটি হয়।

এর জেরেই কলেজ রোড ও শকুনি এলাকার কিশোর গ্যাংয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনাস্থলে থাকা সদর থানা পুলিশের ওসিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে ফের সংঘর্ষ এড়াতে ডিসি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আরাফাত হাসান বলেন, দুই পক্ষের লোকজনই বেপরোয়া। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এ সময় বৃষ্টির মত ইটপাটকেল ছোড়া হচ্ছিল। পরে রামদা, ঢাল, টেঁটা, রড, লাঠি নিয়ে তারা মারামারি করে। এখানে দুই পক্ষই কিশোর। প্রায় এক ঘণ্টা চলে কিশোরদের মারামারি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শহরের কলেজ রোড ও শকুনি এলাকার কিশোররা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি আপতত শান্ত। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

আপডেট সময় ১০:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪