ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে।

সমাবেশে ২০ শীর্ষ ঋণখেলাপির নাম ঘোষণা করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, সরকারদলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাঁসফাঁস করছে। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ, দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত মন্তব্য করে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে। জনদুর্ভোগ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাঁচতে চায়।

মহানগর লেবার পার্টির সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, গণফোরাম যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ মধু, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর সম্পাদক ইমাম উদ্দিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, লেবার পার্টির মহানগর সদস্য তারেক আজিজ, এনামুল হক, মো. মাসুদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: ডা. ইরান

আপডেট সময় ১০:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪