ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

বোরহানউদ্দিনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১০:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৭১০ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ১০টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট।

এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলী হীরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাধন উড়োজাহাজ মার্কা নিয়ে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আকতারুন নেছা রিনু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট ।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মোট ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহিন ফকির সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার সাচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহে আলম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিগত উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ে এবছর নির্বাচন খুবই স্বচ্ছ হয়েছে আমি আমার ইচ্ছা মত আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি কেউ কোনো বাধাঁ দেয়নি। উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

বোরহানউদ্দিনে বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরী

আপডেট সময় ১০:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪