ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

দেবিদ্বারে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতিপক্ষের ভোটারদের ভয়ভীতি

কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মে। ভোটের আগে এক অভিনব প্রতারণা শুরু হয়েছে। ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সমর্থিত নেতাকর্মী , ভোটার ও এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে হুমকি প্রর্দশন করা হচ্ছে। সাদা পোষাকে কটি পরিহিত কখনো নিজেদের ডিবি পুলিশ, কখনো পুলিশ, কখনো গোয়েন্দা পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে। গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে ঘোড়া প্রতিকের নেতাকর্মীদের।

গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকরসার গ্রামের কালাম ও হেলাল জানান, ২১ মে রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাদের হুমকি দেয়া হয়। কেন্দ্রে যেতে না করা হয়।

চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তার জানান, এভাবে ভয়-ভীতি দেখালে কিভাবে কাজ করবো ? বিপক্ষ প্রার্থীর লোকজন বিভিন্ন উপায়ে ভয়-ভীতি প্রর্দশন করছে। প্রশাসনের নাম বিক্রি করছে। যদিও প্রশাসন জানে কি না সন্দেহ রয়েছে আমার ।আশা করি প্রশাসন এসব বিষয়গুলো নজরে এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন।

এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, আমরা গতকাল বরুড়া ও সদর দক্ষিণ নির্বাচনের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের কোন টিম দেবিদ্বার যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

দেবিদ্বারে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতিপক্ষের ভোটারদের ভয়ভীতি

আপডেট সময় ১০:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪