রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য এস এম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মু্ন্সী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ এ তথ্য জানান।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য এস এম নওয়াব আলী আনারস প্রতীকে ৪৩ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি মো. রকিবুল হাসান পিয়াল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৯৯ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার প্রতীকে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীকে ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লুৎফুন নাহার।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মু্ন্সী আনারস প্রতীকে ২৯ হাজার ৭৪৫ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬১৬ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. আসাদুজ্জামান চৌধুরী টিয়া পাখি প্রতীকে ২০ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে কলস প্রতীকে ১৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোছা. আফরোজা রাব্বানী।
অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে মো. মনিরুজ্জামান মনির তালা প্রতীকে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে হাঁস প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খোদেজা বেগম।
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি 





















