ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ভোটের দিন দেখা গেল বচ্চন পরিবারের ভাঙনের চিত্র!

বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। বচ্চন পরিবারের সঙ্গে কি কোনও সমস্যা চলছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার? নানা ঘটনায় বারবার উঠে আসছে এমনই প্রশ্ন।

কখনও সামনে উঠে আসতে দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে থাকছেন না, কখনও আবার শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তারা, কখনও আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি। একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনও প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তার আঙুলে। ফলে চর্চা আরও তুঙ্গে।

বর্তমানে ভক্তরা মুখিয়ে রয়েছেন জানার ইচ্ছায় ঠিক কেমন সম্পর্কে রয়েছেন তারা। তারই মধ্যে এবার ভাইরাল হল অন্য ছবি। ভোটের দিন এ কী দেখল সকলে? বচ্চন পরিবারের অন্দরমহলের ভাঙনের খবর কি তবে সত্যি? ভাঙা হাত নিয়েই ভোট দিতে এলেন বচ্চন বধূ। তবে একা। সঙ্গে থাকল না কেউ। ২০১৯ সালে পরিবারের সকলে মিলে একসঙ্গে ভোট দিয়েছিলেন। এবার যেন ভাঙনের ছবিই স্পষ্ট। কারণ একা এসে ভোট দিয়ে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর অন্যদিকে আলাদা ভোট দিলে এলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন।

সেই ছবি সামনে আসতেই নেটপাড়ার একশ্রেণি আবারো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। ভাঙা হাত নিয়ে একা কেন ভোট দিলেন ঐশ্বরিয়া, যেখানে তাদের অধিকাংশ সময় সপরিবারে ভোট দিতে দেখা গিয়েছে? যদিও এর উত্তর এখনও স্পষ্ট নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভোটের দিন দেখা গেল বচ্চন পরিবারের ভাঙনের চিত্র!

আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪