ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

১০ বিঘার পানবরজ পুড়ে ছাই

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ১০ বিঘার পানবরজ।

রোববার বিকালে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা।

পানচাষি মনির উদ্দিন জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর মাঠের পানবরজে হঠাৎ করেই আগুন লাগে। লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এক পানবরজ থেকে আরেক পানবরজে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার আগুনে ১০ বিঘা পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজশাহীতে টানা দাবদাহ চলছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে দ্রুত আগুনের বিস্তার লাভ করে।

আগুনের সূত্রপাত বিষয়ে শাহিনুল ইসলাম জানান, ধানকাটা শ্রমিকরা মাঠে কাজ করছিলেন। তাদের বিড়ির আগুন থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

১০ বিঘার পানবরজ পুড়ে ছাই

আপডেট সময় ১২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪