ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কেন সব চুল কেটে ফেললেন উরফি-?

প্রতি মুহূর্তে আজব ফ্যাশনে নেটপাড়া চমক দিচ্ছেন সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তার প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায়। কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে! তবে এবার উরফি যেটা করলেন, তা দেখে সবাই হতবাক। মাথায় নেই একটিও চুল। হঠাৎ মাথা সম্পূর্ণ কামিয়ে ফেললেন উরফি। কিন্তু কেন? কী হয়েছে এই সোশ্যাল মিডিয়া তারকার? তিনি কি অসুস্থ নাকি নেপথ্যে আছে অন্য কোনও ঘটনা? খবর আনন্দবাজার অনলাইনের।

ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন উরফি। সেখান থেকেই একটি সেলফি তুলে পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখেই আঁতকে উঠলেন তার অনুরাগীরা। একজন মন্তব্য করলেন, ‘দয়া করে বলে দিন, এটা সত্যি নয়। আপনি কোনো ‘ফিলটার’ ব্যবহার করেছেন।’ উরফি তার চেনা মেজাজেই এ ছবির মাধ্যমে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন।

সত্যিই কি উরফি সমস্ত চুল কেটে ফেললেন? অনেকেই মনে করছেন, উরফির জন্য এটা তেমন কঠিন কোনো কাজও নয়। তবে কয়েকজন অনুরাগীর চোখ এড়ায়নি আসল সত্যিটি। একজন মন্তব্য করেছেন, ‘বোঝাই যাচ্ছে ফিলটার ব্যবহার করেছেন। ঘাড়ের কাছে চুল দেখা যাচ্ছে।’

ছবিটি দেখলেই আন্দাজ করা যায়, উরফি মজার ছলে একটি ফিলটার ব্যবহার করে এ ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত বলা যায়, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অওর ধোকা ২’ –তে আছেন উরফি। একটি খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন তিনি। তবে তার চরিত্রটি ‘ক্যামিয়ো’ বলে জানা যাচ্ছে।

পরিচালক বলেছেন, ‘আমার উরফির ‘ভার্চুয়াল অবতার’ বেশ লাগে। ওর সরাসরি চ্যালেঞ্জ করার দক্ষতা আছে। তিনি যেভাবে পোশাক পরে সাহসিকতার সঙ্গে- সেটা আমার ভালো লাগে।’ উরফির ব্যক্তিত্বও ভালো লাগে বলে জানিয়েছেন দিবাকর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কেন সব চুল কেটে ফেললেন উরফি-?

আপডেট সময় ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪