ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর আওতায় রাজশাহী বিভাগের আট জেলার সকল মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়কে পিছনে ফেলে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান দখলে রেখেছে প্রতিষ্ঠানটি এবং জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসা রাজশাহী জেলার মদিনাতুল উমুল কামিল মাদ্রাসা, শ্রেষ্ঠ কলেজ রাজশাহী কলেজ এবং কারিগরীতে শ্রেষ্ঠ বগুড়া জেলার বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নির্বাচিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ০৬:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪