ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ঘুম থেকে উঠে অঝোরে কাঁদলেন কেন পূজা ?

বিশ্ব ‘মা’ দিবসে মায়ের অনুপস্থিতিতে বিষাদের নীল পানিতে ভাসছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এদিন সকালে ঘুম থেকে উঠেই চোখের পানি ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।t

রোববার পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। বেলা ১১টা ২২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।

এ ছবির ক্যাপশনে পূজা লেখেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে পানি পরতে দিলে! সারা জীবনই তো এই পানি পড়বে গো মা। কী করে থামাব?’

পূজা আরও লেখেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখ, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি… অনেক অনেক অনেক।’

চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনো সামলাতে পারেননি অভিনেত্রী। মা দিবস যেন সে বেদনার ক্ষত আরও বাড়িয়ে দিল নায়িকার মনে।

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঘুম থেকে উঠে অঝোরে কাঁদলেন কেন পূজা ?

আপডেট সময় ০৪:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪