টেকনাফের মোচনি রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম (৫০) নামে একজন খুন হয়েছেন। তিনি ক্যাম্পের ‘ই’ ব্লকের ৯৭৩ রুমের বাসিন্দা মৃত আমির হামজার ছেলে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
শুক্রবার রাতে ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে মোহাম্মদ আলম নামে একজনের মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















