ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১ আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

লঘুচাপ কাটলে বাড়তে পারে শীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি কেটে গেলে বাংলাদেশে তাপমাত্রা ক্রমেই কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপটি অনেক দূরে থাকায় আপাতত বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, আপাতত আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মূলত আমাদের শীতকাল। নভেম্বরের ১৫ তারিখের পর দেখা যায় তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। তবে সাগরে কোনো সিস্টেম থাকলে আমাদের এ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এই সিস্টেমটি চলে গেলে হয়তো তাপমাত্রা কমতে শুরু করবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

লঘুচাপ কাটলে বাড়তে পারে শীত

আপডেট সময় ১২:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২