ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

নিজেকে ‘কপি’ করায় যা বললেন জায়েদ খান

কয়েক বছর আগে ‘সোনার চর’ সিনেমার শুটিং করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। সিনেমাটি মুক্তির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন নায়ক জায়েদ খান।

ওই সিনেমাটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল পিরোজপুরের কালীগঙ্গা নদীতে। নদীটিতে কুমির রয়েছে জানার পরও তাতে লাফ দিয়েছিলেন তিনি। এ নিয়ে ওই সময় চর্চাও কম হয়নি। এমনকি নদীর চরে কাঁদায় অভিনেতার শুয়ে থাকার একটি ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বিভিন্ন সময় সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, এই সিনেমার শুটিংয়ে বেশ কষ্ট করেছেন তিনি। কুমির আছে জানার পরও নদীতে লাফ দিয়ে বিভিন্ন দৃশ্যধারণ করেছেন।

এবার সিনেমা মুক্তির আগেই জায়েদকে ‘কপি’ করে ঠিক একইভাবে নদীর পাড়ে কাদায় শুয়ে ছবি তুলেছেন এক ভক্ত। যেটা নজরে পড়েছে এ অভিনেতার। তিনি সেই ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন— ‘‘আমাকে যে কপি করেছে, তাকে হয়তো আমি চিনি না, কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।’

জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

নিজেকে ‘কপি’ করায় যা বললেন জায়েদ খান

আপডেট সময় ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪