ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

বিয়ের আগেই প্রেগন্যান্ট আলিয়া, জানালেন রণবীরের সঙ্গে লিভ ইনের গোপন কথা

চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রণবীরকে বিয়ে করেন আলিয়া। সম্পর্কে সিলমোহর দেওয়ার বছরখানেকের মধ্যেই সহবাস শুরু করেছিলেন আলিয়া-রণবীর। এক সাক্ষাৎকারে জানালেন আরও গোপন কথা।

বলিউডের ‘ক্যাসিনোভা’ হিসাবে পরিচিত রণবীর কাপুর দীপিকা-ক্যাটরিনার মন ভেঙে সম্পর্কে জড়ান আলিয়ার সঙ্গে। পারিবারিক সম্পর্কের জেরে ছোট থেকেই রণবীর কাপুরকে চিনতেন আলিয়া। ১২ বছর বয়সে সঞ্জয় লীলা বানশালির এক ছবির কাজের সূত্রে আলাপ হয়েছিল দুজনের।

একই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে পরবর্তীকালে একাধিকবার দেখা-সাক্ষাৎ হয়েছে, তবে বন্ধুত্ব বেশিদূর গড়ায়নি দুজনের। কিন্তু ছবিটা বদলে যায় ২০১৭ সালে। তখন ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আলিয়ার। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজের সূত্রে কাছাকাছি আসেন রণবীর-আলিয়া।

২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিতও দেন। কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু—একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। কিন্তু বিয়ের অনেক আগে থেকেই রণবীরের সঙ্গে একত্রবাস করতেন আলিয়া।

বিয়ের দেড় মাসের মাথায়, ২০২২-এর জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন আলিয়া। আর এ ঘোষণার মাত্র চার মাস পর (নভেম্বরে) ভূমিষ্ঠ হয় রণবীর-আলিয়ার সন্তান। বিয়ের ৬ মাস পর মা হন নায়িকা, অর্থাৎ আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই নিয়ে কম কটাক্ষের মুখ পড়তে হয়নি তাকে।

সহবাস নিয়ে কী মত আলিয়ার? কেন বিয়ের আগে রণবীরের সঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাহার মা।

আলিয়ার মতে, লিভ-ইন করলে অনেকটা সময় দুজনের একসঙ্গে কাটানো যায়। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়।

তার কথায়, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দুজনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু অতিমারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তার পর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

আপাতত ক্যারিয়ার, সংসার, সন্তান—তিনটাই ব্যালেন্স করে চলছেন আলিয়া ভাট। আলিয়ার শেষ রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ও বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করেছে। আগামীতে তাকে দেখা যাবে ‘জিগরা’ ছবিতে। এই বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে ব্রহ্মাস্ত্রের পর বানশালির ছবিতে ফের একসঙ্গে রণবীর-রাহা। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন রণবীরের সাবেক ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা

বিয়ের আগেই প্রেগন্যান্ট আলিয়া, জানালেন রণবীরের সঙ্গে লিভ ইনের গোপন কথা

আপডেট সময় ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪