ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘রিকশা গার্ল’

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। ছবিটি ব্রাসেলসে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলেম’অন কিডস অ্যাওয়ার্ড জিতেছে। ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তারা পরিচালক অমিতাভ রেজা চৌধুরীকে এই কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস জানায়, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটিতে গ্রামীণ বাংলাদেশের একজন প্রতিভাবান মেয়ে নাঈমার গল্প উঠে এসেছে। যিনি আশা করেন, তার আলপনা আঁকা দিয়ে শহরকে সুন্দর করবেন। যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন নাঈমা পরিবারের উপার্জনকারীর ভূমিকা নিতে বাধ্য হন।

এ বিষয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দ্বারা অনুপ্রাণিত হবে, যা হাল ছেড়ে না দেওয়ার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুসরণের বার্তা তুলে ধরে। এছাড়া বাংলাদেশি শিল্প ও সংস্কৃতিকে সমর্থন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ব্রাসেলসে চলচ্চিত্র উৎসবটি গত ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। উৎসবে ইউরোপসহ বিভিন্ন দেশের ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘রিকশা গার্ল’

আপডেট সময় ০২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২