ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

এবার বাবার সিনেমায় ভাবনা

চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা— সম্পর্কে এরা বাবা-মেয়ে। দীর্ঘদিন ধরে দুজনই অভিনয় এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। তারপরও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। এবার প্রথমবারের মতো বাবার নির্দেশনায় বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ভাবনা। সিনেমার নাম ‘যাপিত জীবন’।

এ প্রসঙ্গে নির্মাতা হাবিব বলেন, ‘এই সিনেমার জন্য ভাবনাকেই প্রয়োজন। অভিনয় জানা একজন অভিনেত্রী দরকার। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে তার কাজ নিয়ে গবেষণা করে। নিজেকে সেভাবে প্রস্তুত করে— যা অনেক তারকাই করেন না।’

বাবার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে ভাবনার ভাষ্য, ‘ক্যারিয়ারের শুরুতে আমি আমার মতো করে কাজ করেছি। বাবা আমাকে ব্রেক দিক বা কারো সঙ্গে পরিচয় করিয়ে দিক সেটা চাইনি। কিন্তু এবার আর বাবাকে ফিরিয়ে দিতে পারিনি। মূলত গল্পের কারণে আমি আব্বুর কাজটি করতে রাজি হয়েছি।’

আশনা হাবিব ভাবনা

২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী বছরের জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি— এমনটাই জানালেন নির্মাতা।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করবেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়াও অভিনয় করবেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

এবার বাবার সিনেমায় ভাবনা

আপডেট সময় ০২:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২