ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

এবার হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি

এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করবেন মিমি। তবে শুধু মিমি নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরিকে।

বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে। মিমি জানিয়েছেন, হ্যাঁ, আমি হিন্দি ওটিটিতে অভিনয় করতে চলেছি। শিগগিরই এই সিরিজের শুটিং শুরু হবে। আপাতত এর থেকে বেশি কিছু বলতে চাই না। কারণ চুক্তিপত্রে সই করা হয়েছে।

স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়সহ টলিউডের বহু অভিনেতাকেই হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে। আবির চট্টোপাধ্যায়ও সদ্য ওটিটিতে পা রেখেছেন ‘অবরোধ’ সিরিজ থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন মিমি।

প্রসঙ্গত, ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেক তৈরি হবে। আর এ ছবির মাধ্যমেই বলিউডে ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

এবার হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি

আপডেট সময় ০২:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২