সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

এইচএসসি পরীক্ষা শুরু আজ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। রবিবার বেলা ১১ টায় বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।

সংশোধিত রুটিন অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

পরীক্ষার মোট ২ ঘণ্টা সময়ের মধ্যে এমসিকিউ/বহুনির্বাচনী পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক/সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না।

এ বছর পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৪ হাজার ৭৬৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম, ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী।

সারা দেশে ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে বসছেন ২ হাজার ৬৪৯ টি কেন্দ্রে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।  এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

গত ১২ অক্টোবর প্রকাশিত সংশোধিত রুটিনে শুধুমাত্র সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্রের তারিখ পরিবর্তন হয়েছে। আগের রুটিনে প্রথম পত্র ২০ নভেম্বর ছিল। সংশোধিত রুটিনে তা ৬ ডিসেম্বর বেলা দুইটা থেকে ৪ টা পর্যন্ত হবে। একইভাবে সংস্কৃত দ্বিতীয় পত্র ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর বেলা দুইটায় শুরু হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন সরকার গণমাধ্যমে বলেন, এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে এবার প্রশ্ন যাচাই-বাছাই ও বিতরণ কাজে জড়িতদের ওপরও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সিলেটসহ কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়।

এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত ১৯ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকেই সব কোচিং সেন্টার বন্ধ আছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষা শুরু আজ

আপডেট সময় ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২