ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এবং মন্ত্রী ও সফল মহাসচিব, পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রয়োজন। তার নেতৃত্বে সরকার পরিচালনায় গত ক’বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ক্ষুধা দারিদ্র্যতা মুক্ত বাংলাদেশ গড়তে তিনি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। জাতীয় পার্টিও এই উন্নয়নের অংশীদার। দেশের উন্নয়ন করতে হলে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। পটুয়াখালী ১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন এই নির্বাচনে বিজয়ী হলে প্রথম সংসদে পটুয়াখালীর অসামাপ্ত কাজের কথা তুলে ধরবেন এবং লাউকাঠি নদির উপর ব্রিজের কথা তুলে ধরবেন ও ব্রিজ করার আশ্বাস দেন, এ সময় তিনি আজীবন মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার করেন।

পটুয়াখালীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের পাশাপাশি সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংবাদ মাধ্যমের বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিকলীগের সাধার সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার, প্রেসক্লাবের সভাপতি, সহ-সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল , অর্থ বিষয়ক সম্পাদক জামাল আকন, দপ্তর সম্পাদক শাকুর মাহমুদ সহ অন্যান্য সদস্য বৃন্দরা এবং উপস্থাপনা করেন আবদুল আলিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪