ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চুয়াডাঙ্গার যুবকের সৌদি আরবে আত্মহত্যা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের যুবক রিপন আলী (২৬) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে। শুক্রবার রিপন আলীর মৃত্যুর খবর শুনতে হয় পরিবারের সদস্যদের।

জানা গেছে, মোবাইল ফোনে কথা বলার সময় প্রেমিকার সাথে ঝগড়া ও বাগবিতন্ডা হয় রিপনের। এর একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই সৌদি প্রবাসী যুবক। সৌদি আরবে তার সাথে থাকা প্রবাসীরা জানিয়েছেন, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সাথে নিয়মিত কথা বলতেন রিপন আলী। প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করতেন রিপন। তবে ঘটনার দিন শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রুমে চলে যান রিপন । সহকর্মীরা কাজ শেষ করে রুমে এসে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় মরদেহের সামনে থাকা মোবাইল ফোন চেক করে সর্বশেষ প্রেমিকার সাথে ভিডিও কলে কথা হয়েছে বলে জানতে পারেন তাঁরা। পরে পরিবারের কাছে ফোনের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পৌঁছে দেন সহকর্মীরা।
রিপন আলীর বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমার কাছে ছেলে প্রেমের কথা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছে। আমি বলেছিলাম, বাবা তুমি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমার বাড়িতে চলে আসতে বলো। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। লাশ আনতে না পারলে সৌদি আরবে দাফন করা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে চুয়াডাঙ্গার যুবকের সৌদি আরবে আত্মহত্যা

আপডেট সময় ১১:৫২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩