ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

‘আনসার আল ইসলাম’র এক সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ পুলিশ জানিয়েছে, এটিইউ’র একটি চৌকস দল নিজস্ব নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টা ১০ মিনিটের সময় রাজধানীর কোতয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ শাকিল মোল্লা (২৭)। ঢাকা জেলার দোহার থানার বাহ্রা গ্রামের মোঃ জহিরুল হক মোল্লার পুত্র।

গ্রেফতারকালে তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও উগ্রবাদী লেখা সংবলিত বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা করা হয়েছে।

আজ এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য জানান।

এদিকে, আজ শনিবার দুপুরে এটিইউ’র সিনিয়র এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতারকৃত মোঃ শাকিল রাজধানীর কোতয়ালী থানার জিন্দাবাহার এলাকার একটি প্রিন্টিং এর দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। সে জসিম উদ্দিন রাহমানির বক্তব্যে উদ্ভুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’র সদস্যপদ গ্রহণপূর্বক ওই সংগঠনের সমর্থন ও সদস্যপদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত।

ওয়াহিদা পারভীন জানান, এছাড়া শাকিল মোল্লা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য, অডিও-ভিডিও লাইক, শেয়ারসহ সমমনাদের বন্ধু তালিকায় যুক্ত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে উগ্রবাদী প্রচার-প্রচারণা ও তথ্য আদান-প্রদান করে সাধারণ মানুষদেরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র দলীয় কর্মকাণ্ড প্ররোচিত করে আসছিল। পাশাপাশি সে সাইবার স্পেস ব্যবহার করে সশস্ত্র জিহাদের মাধ্যমে বর্তমান গনতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে ডিএমপি’র কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক

‘আনসার আল ইসলাম’র এক সদস্য আটক

আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩