ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’

ঋণখেলাপি রতনকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।

নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান রতন এবং তার ভাইদের কাছে সুদ-আসলে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা পায়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় রাজধানীল ভাটার এলাকায় তাকে কোতোয়ালী থানার একটি টিম গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম কোতোয়ালীর থানার ওসি ওবায়েদুল হক বলেন, আসামীর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় মোট ২৬টি সিআর সাজা ও ৩৫টি সিআর গ্রেফতারী পরোয়ানা সহ সর্বমোট ৬১টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জের কেন্দুরবাগের কাবিল মুন্সিবাড়ির হাজী আব্দুল খালেকের পুত্র জহির আহাম্মেদ রতন জাসমির সুপার অয়েল লিমিটেড এবং তাসমিন প্রোপার্টিজ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার স্ত্রী তাসমিন মনোয়ার জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক এবং নুরজাহান সুপার অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
রতনের ভাই টিপু সুলতান জাসমির সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যারিন ভেজিটেবল অয়েলস্ লিমিটেডের পরিচালক। তাদের ভাই জসিম উদ্দিন জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক এবং নুরজাহান সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান। ইফতেখার আল-জাবের জাসমির সুপার অয়েল লিমিটডের পরিচালক। ফরহাদ মনোয়ার জাসমির সুপার অয়েল লিমিটেডের পরিচালক।
জানা গেছে সাউথ ইস্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক তাদের কাছে সুদ আসলে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ঋণ নিয়ে ঋণের টাকা পরিশোধ না করে সব ভাই আত্মগোপনে চলে যায়। বিভিন্ন ব্যাংকের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি তাদের পাসপোর্ট জব্দ. সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ

ঋণখেলাপি রতনকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।

আপডেট সময় ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩