ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

১৫ নভেম্বরের পর সারা দেশে শীতের আমেজ পাওয়া যাবে

দেশের উত্তরাঞ্চলে এরইমধ্যে শীতের আমেজ পাওয়া গেলেও অন্যান্য অঞ্চলে এখনও সেভাবে শীতের আমেজ নেই। তবে ১৫ নভেম্বরের পর থেকে সারা দেশে শীতের আমেজ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।   তরিফুল নেওয়াজ কবীর জানান, নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই সারা দেশে শীতের আবহাওয়া বিরাজ করবে। তবে দেশের উত্তরাঞ্চলে শীত শুরু হয়ে গেছে। উত্তরের তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে। উত্তরের জনপদে শীত শুরু হলেও সমগ্র দেশে শীত শুরু হয়েছে সেটা বলা যাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে না বলে জানান তিনি।’

এ আবহাওয়াবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের উত্তরের দিকে শীতের প্রকোপটা একটু বেশি। এজন্য দেশের উত্তরে তাপমাত্রাও কম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৫ নভেম্বরের পর সারা দেশে শীতের আমেজ পাওয়া যাবে

আপডেট সময় ১২:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২