ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এক চার্জে ২৮ দিন চলবে স্মার্ট ব্যান্ড

দিন দিন বেড়েই চলেছে স্মার্ট ওয়াচ এবং ব্যান্ডের জনপ্রয়িতা। বিভিন্ন গ্যাজেট নির্মাতা সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এবার অ্যামেজফিট ভারতীয় বাজারে নিয়ে আসছে নতুন স্মার্টওয়াচ অ্যামেজফিট ব্যান্ড ৭।

স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে একটি ১.৪৭ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এটিতে আরও থাকছে ২৪ ঘণ্টা হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটর। এই স্মার্টওয়াচে অ্যামাজন অ্যালেক্সার সাপোর্ট রয়েছে। ঘড়িটিতে দেওয়া হয়েছে ১২০টি স্পোর্টস মোড। ৫০টির বেশি ওয়াচ ফেসের সুবিধা পাবেন ব্যবহারকারী এই ঘড়িটিতে। এর মধ্যে আবার ৮টি ওয়াচফেস কাস্টমাইজেশনের সুবিধা পাবেন।

এছাড়াও ২৪ ঘণ্টা ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে স্ট্রেস মনিটর করবে। এজন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে স্ট্রেস ট্র্যাকার। পাশাপাশি নারীদের মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকারও রয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭-এ। ব্যবহারকারীর হঠাৎ শরীর খারাপ হলে সেই ব্যাপারে অ্যালার্ট নোটিফিকেশন পাঠাবে এই স্মার্টওয়াচ।

অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই যুক্ত করা যাবে এই স্মার্টওয়াচটি। ব্লুটুথের মাধ্যমে স্মার্টওয়াচ যুক্ত করা যাবে ফোনের সঙ্গে। অ্যান্ড্রয়েড ৭.০ বা তার থেকে বেশি এবং আইওএস ১২.০ বা তার থেকে বেশি ভার্সানে কাজ করবে এই স্মার্টওয়াচ। অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের ফিচার এই স্মার্টওয়াচের মধ্যে আগে থেকেই যুক্ত থাকবে। এই স্মার্টওয়াচের ওজন প্রায় ২৮ গ্রাম।

একবার পুরো চার্জ দেওয়ার পর এই স্মার্টওয়াচ সাধারণ ভাবে ব্যবহার করলে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। আর ব্যাটারি সেভার মোড অন থাকলে এই স্মার্টওয়াচের ব্যাটারিতে ২৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। বেইজ, ব্ল্যাক, ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং পিংক রঙে পাওয়া যাবে ঘড়িটি। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে স্মার্টওয়াচটি কিনতে পারবেন আন্তর্জাতিক বাজারে স্মার্টওয়াচটির দাম ৪৯.৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৮৮ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এক চার্জে ২৮ দিন চলবে স্মার্ট ব্যান্ড

আপডেট সময় ১০:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২