ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় বরাবরই শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হয় পঞ্চগড়ে। তবে হঠাৎ করে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এ জেলার তেঁতুলিয়া উপজেলা।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।

এদিকে গতকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে তেঁতুলিয়ার আশপাশ। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। শুক্রবার সন্ধ্য থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে গতকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে কুয়াশার পরিমাণ। দিনের বেলা খানিক সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারার কারণে শীতের তীব্রতা অনুভূত হয় দিনজুড়ে। বিকেল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা হয়ে ঝরে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

আপডেট সময় ০১:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩