ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

রাতে তাপমাত্রা কমার আভাস

উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে সারাদেশে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। এছাড়া উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই রাতে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে করে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে, এটা শীতের আগাম বার্তা। এছাড়া চলতি বছর নির্ধারিত সময়ের আগেই শীত পড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। সে কারণে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যেতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১, রাজশাহীতে ১৯ দশমিক ৫, রংপুরে ২০ দশমিক ৮, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৭, চট্টগ্রামে ২৪ দশমিক ৪, খুলনায় ২০ দশমিক ২ ও বরিশালে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং সূর্যোদয় আগামীকাল ভোর ৬টা ৭ মিনিটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

রাতে তাপমাত্রা কমার আভাস

আপডেট সময় ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২