ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

রুশ-ভারতের সাহায্য নিয়েও পতন ঠেকানো যাবে না: ১২-দলীয় জোট

  • আবু নাছির রিয়াদ
  • আপডেট সময় ০৩:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ৬৯৬ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে রাশিয়া-ভারতের সাহায্য নিয়েও আওয়ামী লীগ সরকারের পতন ঠেকানো যাবে না বলে জানিয়েছেন ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

তারা বলেন, আগামী নির্বাচন ও আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে। তবে শেখ হাসিনার সব খেলার পরাজয় ঘটিয়ে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের বিজয় ছিনিয়ে আনবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কাকরাইল ঘুরে পল্টন মোড় এই মিছিল শেষ হয়।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন নিজেদের শেষ রক্ষার জন্য সরকারের এমপি-মন্ত্রীরা সকাল- বিকাল দুই রকম কথা বলে এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপি ও ১২-দলীয় জোটসহ সরকারবিরোধী অন্য দলগুলোকে নির্বাচনে আনার জন্য নতুন কৌশল নিচ্ছে। তবে দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচনে যাবে না।

জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার সারা দেশকে বন্দি করে রেখেছে। সুতরাং দেশ রক্ষায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, যারা ভিনদেশি অপশক্তির ওপর দাঁড়িয়ে আবারও ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শত্রু।

বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন ১২-দলীয় জোটের শরিক দলের অন্য নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

রুশ-ভারতের সাহায্য নিয়েও পতন ঠেকানো যাবে না: ১২-দলীয় জোট

আপডেট সময় ০৩:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩