সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

শাহী টুকরা তৈরির রেসিপি

ঝটপট মিষ্টি ও ‍সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন শাহী টুকরা। এটি তৈরির প্রক্রিয়া যত সহজ এবং খেতে ততটাই ভালো। যারা মিষ্টি খাবার খেতে বেশি ভালোবাসেন তাদের কাছে এটি হতে পারে পছন্দের একটি পদ। আবার বাড়িতে হঠাৎ অতিথি এলেও পরিবেশন করতে পারেন সুস্বাদু শাহী টুকরা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

দুধ- ১ লিটার

কনডেন্সড মিল্ক- ২৫০ গ্রাম

কিশমিশ- ১ টেবিল চামচ

বাদাম কুচি- ২ টেবিল চামচ

ঘি- পাউরুটি ভাজার জন্য

এলাচ- ২টি

দারুচিনি- ২ টুকরা

তেজপাতা- ১ টা।

যেভাবে তৈরি করবেন

পাউরুটির টুকরাগুলোর চারপাশের কালো অংশ কেটে বাদ দিন। এবার মাঝ বরাবর কোণাকুণি করে কেটে নিন। টুকরাগুলো ত্রিকোণ আকৃতির হবে। এবার প্যানে ঘি দিয়ে তাতে এপিঠ-ওপিঠ হালকা ভেজে তুলে রাখুন। পরিবেশনের পাত্রে পাউরুটির টুকরাগুলো সাজিয়ে রাখুন।

এবার একটি পাত্রে দুধ, কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে জ্বাল দিন। এরপর তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে দুধ অর্ধেকের মতো হয়ে এলে নামিয়ে সাজিয়ে রাখা পাউরুটির টুকরার উপর ঢেলে দিন। এবার এর উপরে বাদাম ও কিশমিশ ছড়িয়ে নিন। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর বের করে পরিবশেন করুন সুস্বাদু শাহী টুকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

শাহী টুকরা তৈরির রেসিপি

আপডেট সময় ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২