ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশের মাটিতে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি। তারা লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

এদিন সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইওএম জানায়, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও স্বজনদের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরে বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় আবুল হাসনাত অবৈধ অভিবাসনের নানা ঝুঁকির কথা তাদের সামনে তুলে ধরেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি

আপডেট সময় ০১:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩