ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়াগামি ৫৭ রোহিঙ্গাসহ উদ্ধার ৫৮, পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচার চক্রের শীর্ষ এক সদস্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্য মতে মালয়েশিয়াগামি ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৫৭ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টায় টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা সংলগ্ন মেরিন ড্রাইভের পূর্ব পাশে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।

গ্রেফতার মানবপাচারকারি চক্রের ৪ সদস্য হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়ার আমজল হোসেনের ছেলে মো. ইয়াছিন (২৩), দরগারছড়া এলাকার জলু সওদাগরের ছেলে মো. জুবায়ের (৩৫), উত্তর লম্বরী এলাকার বাদশা মিয়ার ছেলে নাজির হোছন (৬১), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার তাজুল ইসলামের ছেলে রামিমুল ইসলাম রাদীদ (৩১)।

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামিদের জন্য একজন স্থানীয় বাংলাদেশী, অপর ৫৭ জন রোহিঙ্গা। যেখানে ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে।

টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি জানিয়েছেন, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাতিয়ারঘোনা সংলগ্ন মেরিন ড্রাইভের পূর্ব পাশ থেকে মানবপাচারকারি চক্রের হোতা ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, পাচারের জন্য জড়ো করা ৫৮ জনকে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়াদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বক ছল-চাতুরীর আশ্রয় নিয়ে ৩-৪ দিন ধরে জড়ো করা হয়। যেখানে যৌন নিপূড়ন সহ নানা নির্যাতনও চালানো হয়েছে। ইতিমধ্যে এ মানবপাচারে জড়িত অনেকের নামও পাওয়া গেছে। এদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আসামিও ভিকটিমদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি/এসবি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মালয়েশিয়াগামি ৫৭ রোহিঙ্গাসহ উদ্ধার ৫৮, পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩