ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি”পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৩ বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৬ লাখ। বর্তমানে সেটিকে ১৩ কোটিতে উন্নীত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী আওয়ামী লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

পলক বলেন, ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের ১৪ জুন বাংলাদেশের বেতবুনিয়াতে প্রথম স্যাটেলাইট ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। সারা বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশের নিজস্ব একটি স্যাটেলাইট থাকবে। সেই স্বপ্ন বাস্তব করতে আমাদের ৪৭ বছর অপেক্ষা করতে হয়েছিল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৮ সালের ১২ মে আমরা বিশ্বের বুকে আমাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সাড়ে ছয় লাখ ফিল্যান্সার ঘরে বসে বিদেশি কোম্পানিতে কাজ করছে। তাদের ঢাকায় আসতে হচ্ছে না, ইউরোপ-আমেরিকা যেতে হচ্ছে না। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

জুনাইদ আহমেদ পলক বলেন, অনেকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা তামাশা করতেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুরাও ডিজিটাল রূপকল্প নিয়ে কথা বলতেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, যদি সততা, দূরদর্শিতা, সাহসিকতা থাকে তাহলে অবশ্যই একটি দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত মধ্যায়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশে উন্নীত করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি”পলক

আপডেট সময় ০৩:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২