ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

কুমিল্লার বরুড়ায় নিখোঁজ অটোরিকশা চালক মেহেদীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন কুমিল্লার সদর উপজেলার হাতিগাড়া পাহাড়ের পাশ থেকে অটোরিকশা চালক মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার।

জানা গেছে, গত ১৯ নভেম্বর বেলা এগারটায় উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাঁসতলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী (১৪) নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। সে নিয়মিত রামমোহন খোশবাস হয়ে নিমসার কিংবা কালির বাজারের সড়কে অটোরিকশা চালাত। কিন্তু প্রতিদিনের নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেন।

নিখোঁজের পরদিন সোমবার দিবাগত রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃতদেহ পাওয়া যায়। সদা হাস্যজ্বল অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে নিহত অটোরিকশা চালক মেহেদীকে হত্যার দায়ে খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর এলাকার নজির মিয়ার ছেলে মো. নাজমুলকে আটক করা হয়েছে।

এই বিষয়ে বরুড়া থানা ওসি তদন্ত রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

কুমিল্লার বরুড়ায় নিখোঁজ অটোরিকশা চালক মেহেদীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩