ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

রংপুরে জামায়াতের আমির সহ তিনজন গ্রেফতার

রংপুরে জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাহিগন্জ থানাধীন আমিরের দায়িত্বরত ছিলেন। এ ছাড়াও নাশকতা চেষ্টার অভিযোগে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম ও কর্মী ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি জানান, রবিবার (১৯-নভেম্বর) সকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী পিকেটিংসহ নাশকতার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে দিবাগত রাতের একটি নাশকতার মামলায় মাহিগন্জ থানা জামায়াতের আমির মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার সকাল‌ থেকে দুপুর পর্যন্ত রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, যাত্রী না থাকাসহ নিরাপত্তা আশঙ্কায় ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে হাতেগোনা কয়েকটি আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়। এছাড়া অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে এ রিপোর্ট লেখা (বেলা ৩টা) পর্যন্ত রংপুর নগরীতে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকতে দেখা গেছে। এর আগে শনিবার রাতে হরতালের সমর্থনে নগরীতে মহানগর জামায়াতে ইসলামী ও মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল করেছে বলে জানা গেছে। এছাড়াও আজ সকালে মহানগর ছাত্রদল নগরীতে মিছিল করেছে।

এদিকে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

রংপুরে জামায়াতের আমির সহ তিনজন গ্রেফতার

আপডেট সময় ০৮:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩