ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

রাজশাহীতে পানবরজে অগ্নিসংযোগ

রাজশাহীর মোহনপুরে মো. আবুল কালাম নামে এক চাষির পানবরজে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ভস্ম হয়ে গেছে পানবরজ। রোববার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌগাছি হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম ওই এলাকার মো. ইবরাহিমের ছেলে।

স্থানীয়রা জানান, গ্রাম্য এলাকায় ফসলি জমিতেও অনেকে পানচাষ করে থাকেন। আবুল কালামের পানবরজ ছিল মাঠের মধ্যে। রোববার দুপুরে তার পানবরজের মাঝখানে আগুন দেখতে পান কয়েকজন ব্যক্তি। এসময় তারা পানি নিয়ে এগিয়ে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান। ততক্ষণে পানবরজ পুড়ে ভস্ম হয়ে যায়। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতা করে অপরপক্ষের লোকজন এমনটা করেছে বলে অভিযোগ করেছেন তারা। তবে কারো নাম বলতে পারেননি ক্ষতিগ্রস্থ পানচাষি আবুল কালাম।

এ ব্যাপারে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাই। তবে তার আগেই স্থানীয়রা পানবরজের আগুন নিভিয়ে ফেলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শত্রুতা করে এ অগ্নিসংযোগ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল বলেন, আমরাও এরকম একটি খবর শুনেছি। পরে সেখানে পুলিশ পাঠানো হয়।

জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। তদন্ত করে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে পারবে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

রাজশাহীতে পানবরজে অগ্নিসংযোগ

আপডেট সময় ০৮:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩