কুমিল্লার চৌদ্দগ্রাম থানা কর্মরত এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া সাকিনস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেসার্স ময়নামতি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে ডিউটি চলাকালিন অবস্থায় ১ টি ট্রাক গাড়ি থামানোর জন্য সংকেত দিলে অজ্ঞাতনামা চালক ও তার সহযোগী দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনের ট্রাক নং (ঢাকা মেট্রো ট ২৪-৬৭৩৭) পেলে ০২ জন দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশী করে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি১৯(গ)/৩৮/৪১করা হয়
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
এম আর রানা, কুমিল্লা 






















