ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

ঘূর্নিঝড় মিধিলি আজ রাত ১২ টায় আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ রাত ১২টার দিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিতে পারে বলে জানা গেছে। এটি শুক্রবার দুপুরে ১১টি জেলার উপকূল অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে , মোংলা ও পায়রা বন্দর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এর এগিয়ে যাওয়ার গতি বিশ্লেষণ করলে বলা যেতে পারে যে, ঘূর্ণিঝড় হিসেবে এটি শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে (খেপুপাড়ার ওপর দিয়ে) উপকূল অতিক্রম করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামসহ মোট ১১টি জেলায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এসব জেলার ঝুঁকিপূর্ণ মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

ঘূর্নিঝড় মিধিলি আজ রাত ১২ টায় আঘাত হানতে পারে

আপডেট সময় ০৭:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩