ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নারায়ণগঞ্জে মাইক্রোবাসের নিচে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

তারেক রহমান ও জোবায়দা রহমানের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে মশাল মিছিল করার সময় নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। তবে, তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মো. অমিত হাসান অনিক (২২) নারায়ণঞ্জের কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অনিকের সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদলের আহ্বায়ক নাহিদ হাসানের নেতৃত্বে তারেক রহমান ও জোবায়দা রহমানের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে একটি মশাল মিছিল বের করা হয়। ওই সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে অনিককে ধরে নিয়ে ঢাকা বাইপাস সড়কে চলন্ত মাইক্রোবাসের নিচে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে অনিক গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি আরও জানান, অনিকের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মো. আমির হোসেনের সন্তান। তিন বোন-এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) আবির হোসেন  বলেন, আমাদের কাছে রূপগঞ্জের কোথাও কোনো মিছিল কিংবা মিছিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে তথ্য নেই। তবে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলে শুনেছি। এই বিষয়ে পুলিশকে কেউ কোনো অভিযোগ জানায়নি। আর তাছাড়া সড়ক দুর্ঘটনার বিষয়গুলো হাইওয়ে পুলিশ দেখে।

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন  বলেন, নারায়ণগঞ্জের ভুলতায় একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জেনেছি। তাকে কেউ ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলেছে কি না সেটি নিশ্চিত নই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নারায়ণগঞ্জে মাইক্রোবাসের নিচে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:২২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২