ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তাহিরপুরের শিশু শিল্পী ফারজিনা পেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ভাটির জনপদ হাওরবেষ্ঠিত এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রথম শ্রেনীর শিক্ষার্থী ফারজিনা আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। ফারজিনা আক্তার উপজেলার ছিলানি তাহিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে। সে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড়. হাসান মাহমুদের সভাপতিত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে ফারজিনা আক্তার।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার, আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রোজিনা।

জানাযায়, চার বছরের ফারজিনা আক্তারের বাবা একজন কৃষক, মা গৃহীনি। ফারিজা আক্তাররা দুই বোন এক ভাই। ফারজিনাদের বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, তারা থাকেন নানা শাহপরানের বাড়ির একটি কুড়ের ঘরে। অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছে ফারজিনা আক্তার।

ফারজিনা আক্তার এর নানা শাহপরান মিয়া বলেন, সত্যি আমরা কখনো কল্পনাই করিনি এতোবড় পুরস্কারে পুরস্কৃত হবে আমার নাতি। আমরা কৃতজ্ঞ কাইয়ুম ভাইয়ের প্রতি এই পুরস্কারের সবটুকু অবদান উনার। এমন মানুষ দেশে থাকলে এই হাওর পাড়ে আর অনেক ফারজিনা সৃষ্টি হবে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, কোনো রকমের প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা ও ন্যূনতম প্রশিক্ষণ ছাড়াই সে শিশু শিল্পী হিসেবে মুহাম্মদ কাঈয়ুম পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিতে অনবদ্য অভিনয় করে ফারজিনা পুরস্কৃত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

তাহিরপুরের শিশু শিল্পী ফারজিনা পেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আপডেট সময় ০৬:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩