ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুমিল্লা লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী নিহত

কুমিল্লার লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী জোসনা আক্তার (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী লালমাই উপজেলার জামিরা এলাকার মামুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান, ঐ মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে পড়ে।

একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১৩-২১৯৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কুমিল্লা লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী নিহত

আপডেট সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩