ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে সিসিক মেয়রের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) সকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর মেয়র হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর এটাই প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন।

গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। এরপর গত ৭ নভেম্বর তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের দুদিনের মাথায় অর্থাৎ গত ৯ নভেম্বর রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনেক সভায় সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৪৫৯ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

প্রধানমন্ত্রীর সঙ্গে সিসিক মেয়রের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৩:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩